প্রকাশের সময়: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ । ৩:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : পৃথক পৃথক অভিযানে ১শ’৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২৫ হাজার টাকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

১১ সেপ্টেম্বর রোববার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসের নির্দেশে ও তদন্ত (ওসি) প্রদীপ মন্ডলের সার্বিক তত্বাবধানে এসআই মোঃ রুবেল ফরাজী, এএসআই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ১নং বালিথুবা (পশ্চিম) ইউনিয়ন লোহাগড় প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে অভিযান পরিচালনা করে দক্ষিণ রাজাপুর খান বাড়ীর আব্দুর রশিদ খাঁন প্রকাশ আমিনুল হক খানের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন খাঁন(৩৫)কে এবং একইবাড়ির বিল্লাল হোসেন খানের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ বাহার খাঁন(৩০)কে ১শ’ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২৫ হাজার টাকাসহ আটক করে।

একই রাতে এসআই মোঃ রুবেল ফরাজী, এএসআই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ পৌরসভাধিন ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলার বিশকাটালী এলাকার উত্তর, সাব বাড়ীর মৃত দুলাল সাবের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল(৩৩)কে এবং একই এলাকা বিশকাটালী আলম বাড়ীর ইমাম হক মুন্সির ছেলে মাদক ব্যবসায়ী মাসুদ(২৮) কে ৫০ পিস ইয়াবাসহ আটক করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, দুটি স্থানে অভিযান পরিচালনা করে মাদক বিক্রির টাকা ও ইয়াবাসহ ৪মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন