প্রকাশের সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ । ২:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে মতলব উত্তর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভা

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

১২ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের জীবন ঘোষের বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অজিত কুমার বিশ্বাস।

সভাটি পরিচালনা করেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস। এ সময় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা চান্দু, সিনিয়র সহ-সভাপতি রাধেশ্যাম রায়, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি গোপাল চন্দ্র দাস, রবীন্দ্র নারায়ণ রায়, কালিপদ সরকার, রাধেশ্যাম মজুমদার, তিতারকান্দি উত্তর পাড়া মন্ডপের সভাপতি মিঠুন মন্ডল, তিতারকান্দি নাগপাড়া অধিকার বাড়ির মন্ডপের সভাপতি বাবু লাল অধিকারী, ঘোষপাড়া মন্ডপ কমিটির সভাপতি বাবুল ঘোষ, দুর্গাপুর মজুমদার বাড়ি মন্ডপের সভাপতি নেপাল মজুমদার, ধনাগোদা নমসূদ্র পাড়া দুর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি রিপন চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র বিশ্বাস, খাগুরিয়া হর গৌরি শ্মশান শ্রীশ্রী দুর্গা পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক গৌতম রায়, জয় হরি সরকার, কাজল রাণী, বিরেন ঘোষ, লক্ষ্মণ চন্দ্র দাস সহ উপজেলার প্রত্যেকটি পূজামন্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং প্রত্যেকটি দুর্গাপূজা মন্ডপের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন এবং এ উপজেলায় এ বছর একটি নতুন পূজামন্ডপ বেড়েছে সব মিলিয়ে ৩১টি পূজা মন্ডপে এবছর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পূজার সকল প্রস্তুতি চলছে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস বলেন, আগামী ১ অক্টোবর মহাষষ্ঠী, ২ অক্টোবর মহাসপ্তমী, ৩ অক্টোবর মহাঅষ্টমী, ৪ অক্টোবর মহানমবী ও ৫ অক্টোবর বিজয়া দশমী। প্রতি বছরের ন্যায় পূজায় সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। এছাড়াও সভায় সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন