প্রকাশের সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১ । ৪:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নায়েরগাঁও দক্ষিণ ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী গোলাম রাব্বানী সুষ্ঠু নির্বাচন চান

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. গোলাম রাব্বানী দেওয়ানজী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশনারের প্রতি দাবি জানিয়েছেন।

সোমবার বিকেলে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি তুলেন।

টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতাকারি বর্তমান সফল এ মেম্বার মো. গোলাম রাব্বানী দেওয়ানজী বলেন, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আমি পুনরায় প্রার্থী হয়েছি। তাই সুষ্ঠু ভোট হলে এ ওয়ার্ডের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।

এ জন্য আমি নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানাবো, কমিশন যেন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন