প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ । ১:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাইকার কোভিড-১৯ সচেতনতা মূলক সভার সমাপ্তী

অনলাইন ডেস্ক
সজীব খান : চাঁদপুরে জাইকার কোভিড-১৯ সম্পর্কে বিভিন্ন পেশাজীবীদের  সচেতনতা মূলক সভার সমাপ্ত হয়েছে। দুইদিন ব্যাপী সচেতনতামূলক সভায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী কোভিড-১৯ সম্পর্কে সচেতনত, আক্রান্ত রোগীর পরিচর্যা, প্রসূতিদের প্রজনন স্বাস্থ্য ও ব্যাক্তিগত পরিচর্যা নিয়ে আলোচনা হয়।
উপজেলা পর্যায়ের বিভিন্ন পেশাজীবি, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে জাইকার এ সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ( ১ম ব্যাচ ৩০ জনে সভা শেষ হয়েছে।
সোমবার ও মঙ্গলবার সদর উপজেলা পরিষদের সভাকক্ষে “২০২০-২১ অর্থবছরের ৫ম পর্যায়ে” উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত “এর সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সভাপতিত্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সাজেদা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, ইউডিএফ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প হারুনুর রশীদ হীরা প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়ন করেন উপজেলা পরিষদের সিএ মোঃ দিদার হোসেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন