প্রকাশের সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ । ১:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে আঁখির মনোনয়নপত্র দাখিল

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে (কচুয়া-মতলব উত্তর- মতলব দক্ষিণ) উপজেলা থেকে তাসলিমা আক্তার আখিঁ মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনের কাছে তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দী ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের নেএী পারুল বেগম, ফজিলত নেছা, ইউপি সদস্য মো. হালিম সরকার।

উল্লেখ্য, তাছলিমা আক্তার আঁখি মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট হলদিয়া (ভাষানচর) গ্রামের মরহুম আলহাজ্ব মো. তোফাজ্জল হোসেনের জৈষ্ঠ্য কন্যা। তিনি তিন ভাই-বোনের মধ্যে বড় সন্তান।

নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন