প্রকাশের সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ । ২:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে এসএমসির শ্রেষ্ঠ সভাপতি হলেন মফিজুল ইসলাম

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৬৮ নং ওয়ার্ড এর মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মাওলানা মো. মফিজুল ইসলাম।

উপজেলা শিক্ষা অফিসে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের শ্রেষ্ঠ সভাপতি বাছাই কমিটি’র সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। এতে ক্লাস্টার পর্যায়ে ৮টি ক্লাস্টার থেকে ৮ জন শ্রেষ্ঠ সভাপতি হয়ে আসেন। সাক্ষাৎকারে ২ জন অনুপুস্থিত থাকায় বাকী ৬ জনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন জড়িপে ৬৮নং ধনারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মফিজুল ইসলামকে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করা হয়।

উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার (১৮০টি) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জড়িপ চালিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহারে উদ্বোদ্ধ করা, বাথরুম নির্মাণ, বিদ্যালয়ে দেয়াল নির্মাণ ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখায় অবদান, বিদ্যালয়ে সৌন্দর্য বর্ধনে ফুল ও ফলজবৃক্ষ রোপণ, খেলাধুলার সামগ্রী বিতরণ, কাব দল গঠনসহ ব্যাক্তিগত অর্থায়নে বিদ্যালয় সমূহ ও শিক্ষার্থীদের মানোন্নয়নে মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন।

এ বিষয়ে মফিজুল ইসলাম বলেন, আমাকে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে যেন আরো ভালো কিছু করতে পাড়ি সে জন্য সকলের দোয়া চাই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন