প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এসএসএসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে চাঁদপুরের জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী : দেশব্যাপী শুরু হওয়া এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় চাঁদপুর সদরের বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেন সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার পর জেলা প্রশাসক প্রথমে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব বশির আহমেদ, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলায় এ বছর এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে পরীক্ষার্থী সংখ্যা ছিল ৩৭ হাজার। তবে প্রথম দিনেই প্রায় প্রত্যেক উপজেলায় পরীক্ষার্থীদের অনুপস্থিতির খবর পাওয়া গেছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শাহরাস্তিতে ৮৬জন, মতলব উত্তর উপজেলায় ৬৩জন, কচুয়া উপজেলায় ১০৬জন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন