প্রকাশের সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ । ২:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবি’র মা সমাবেশ ও ব্লাড গ্রুপ নির্ণয়ের শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অর্ন্তগত ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা সমাবেশ ও শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৮সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন,আজকে কোমলমতী ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করার জন্য আমাদের এই আয়োজন। রক্তের গ্রুপ একবার নির্ণয় করলে আর নির্ণয় করতে হবে না। তোমরা তোমাদের রক্তের গ্রুপের রির্পোটটি যত্ন করে সংরক্ষন করবা।

তিনি বলেন, মা’য়েরা সব সময় সন্তানদের অভিভাবক। আমরা চাই আপনাদের সন্তানরা সু-সন্তান হিসেবে গড়ে উঠুক।

এ বিষয়ে অভিভাবকরা সচেতন থাকবেন। এখন ফেসবুকের যুগ, ডিজিটাল যুগ। ফেসবুকে কিংবা মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখতে হবে। শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। শিশুদের পড়ালেখায় মনোযোগী করে তুলতে মায়েদের ভূমিকা অপরিহার্য। সরকার শতভাগ শিক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। বছরের শুরুতে বিনামূল্যে পাঠ্যবই বিতরন করা হচ্ছে। শিক্ষার মানউন্নয়নের জন্য সকল প্রকার সহযোগিতা করা হবে।

মা সমাবেশ শেষে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্নয় কর্মসূচীর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিন উদ্দিন, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও অভিভাবক পিজি মোস্তফা, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও অভিভাবক মো: সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও অভিভাবক মো: আবুল কাসেম কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও অভিভাবক মো: মোস্তফা মিজি, চাঁদপুরস্থ রিয়াদ প্যাথলজি এন্ড এক্স রে ক্লিনিক এর প্যাথলজিষ্ট (টেকনিশিয়ান) মো: সিরাজুল ইসলাম, সহকারি টেকনিশিয়ান মো: মানিক দাস, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সহকারি শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে সুধীজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কোমলমতী ছাত্র-ছাত্রী ও অভিভাবক, অভিভাবিকাগণ উপস্থিত ছিলেন ।

এ সময় ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১শ ৫৭জন ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ পরীক্ষা করে রির্পোট প্রদান করা হয়। রক্তের পরীক্ষা নির্ণয় করেন চাঁদপুরস্থ লাইসেন্সপ্রাপ্ত রিয়াদ প্যাথলজি এন্ড এক্স রে ক্লিনিক এর প্যাথলজিষ্ট (টেকনিশিয়ান) মো: সিরাজুল ইসলাম, সহকারি টেকনিশিয়ান মো: মানিক দাস ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন