প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২ । ৩:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বরিশালের মাদক ব্যবসায়ী চাঁদপুরে ৪ হাজার ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুরে ৪ হাজার ৬০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহষ্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর সদর উপজেলার উত্তর শ্রীরামদী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চর উত্তর ভুতেরদিয়া গ্রামের মৃত রশিদ হাওলাদারের পুত্র আল আমিন হাওলাদার (৩০) কে ৪ হাজার ৬০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বাপন সেন।
বাপন সেন বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন