প্রকাশের সময়: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ । ৫:৩৯ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দু’প্রার্থীর ভোটযুদ্ধ

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায় নির্বাচনী আমেজ ছড়িয়েছে। আগামী ১৭ অক্টোবর চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের নির্বাচন  অনুষ্ঠিত হবে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) ছিল প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত দিন। চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার করেন বীর মুক্তিযোদ্ধাদা এম.এ.ওয়াদুদ, মোঃ তাফাজ্জল হোসেন পাটওয়ারী (এসডু) ও মোহাম্মদ নাছির উদ্দিন। সাধারণ সদস্য পদে প্রত্যাহার করেন ৫নং ওয়ার্ডের আবুল খায়ের ও ৬নং ওয়ার্ডের মোহাম্মদ জামাল হোসেন।

চেয়ারম্যান পদে ৩ জনের প্রার্থীতা প্রত্যাহারের ফলে এখন প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী ও প্রবাসী মো. জাকির হোসাইন।

এর আগে মনোনয়নপত্র যাচাই ও বাছাই শেষে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৫জন। সাধারণ সদস্য পদে প্রার্থী ছিলেন ৩৭জন এবং সংরক্ষিত সদস্য পদে প্রার্থী ছিলেন ১২জন। প্রত্যাহার শেষে সাধারণ সদস্য পদে প্রার্থী রয়েছে ৩৫জন এবং সংরক্ষিত সদস্য পদে ১২জনই বহাল আছেন।

বাছাইয়ে বাতিল হয় ৫ জন। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করেছেন ৩ জন। এর মধ্যে ১ জন আপিলের পর প্রার্থীতা বৈধ হয়। তিনি হলেন মতলব দক্ষিন ৪ নং ওয়ার্ডের বাদল ফরাজী।

এদিকে, জেলা পরিষদ নির্বাচনে আজ সোমবার (২৬ সেপ্টেম্বর)। চূড়ান্ত হওয়া ২ চেয়ারম্যান, ৩৫ সাধারণ সদস্য ও ১২ সংরক্ষিত সদস্য প্রার্থীসহ মোট ৪৯জনের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। নির্দলীয় এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন