প্রকাশের সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে চেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, ইউপি সচিব মহিউদ্দিন সোহেল প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউপি সচিব ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বলিষ্ঠ বিশ্ব নেত্রী। তার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত দেশের শিখড়ে পৌঁছে গেছে। এমন একজন বিশ্ব মানবতার নেত্রীর আজ শুভ জন্মদিন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা বঙ্গবন্ধু টানেল পেয়েছি, আমরা পদ্মা সেতু পেয়েছি। আমরা পেয়েছি শতভাগ বিদ্যুৎ সহ নানান সুবিধা। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাঙালী জাতি অনেক কিছু পেয়েছে। তাই তার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং তার দীর্ঘায়ু কামনা করি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন