প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ । ৫:০৭ এম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মিলেমিশে বসবাস করার জন্যই দেশ স্বাধীন করা হয়েছে; শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্মের জনগোষ্ঠী দের রাষ্ট্রীয় সমঅধিকার বাস্তবায়ন করেছেন”ধর্ম যার যার,উৎসব সবার।
হাইমচরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি। এসময় তিনি বলেন- আমরা বাঙালী, আমাদের মাঝে সকল ধর্মের মানুষ রয়েছে।
৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি।
এসময় তিনি বলেন- মুসলমান, হিন্দু, বৈদ্য, খ্রিস্টান এরা সকলে মিলেই বাংলাদেশ। সবাই মিলে এ দেশকে স্বাধীন করেছিল। এ দেশকে মায়ের মত করে গড়ে তোলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান যে সংবিধান দিয়েছিলেন, সেখানেও সকল ধর্মের সমান অধিকারের কথা বলা হয়েছে।
অস্প্রদায়িক দাঙ্গা ভুলে সকলে মিলেমিশে বসবাস করার জন্যই দেশকে স্বাধীন করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষকে নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মের মধ্যে বৈষম্য সৃষ্টি করার কোনো সুযোগ নেই। বরং রাষ্ট্র নিশ্চিত করতে চাচ্ছে, কোনো ধর্মের মধ্যে যেন বৈষম্য না থাকে। কোনো বৈষম্য না রেখে আমরা সবাই মিলে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।
বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানিয়া, ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম আল মামুন সুমন, জেলা পরিষদ সদস্য প্রার্থী ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এস এম কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন