প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ । ৩:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাঢ়ীকান্দিতে মরহুম হাজী মো. অলি উল্লাহ মোল্লার স্মরনে ওয়াজ ও মাহফিল

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলায় ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নে রাঢ়ীকান্দি গ্রামে কবরবাসীদের স্মরনে ও মরহুম হাজী মো. অলি উল্লাহ মোল্লার রূহের মাগফিরাত কামনায় ওয়াজ ও মাহফিল অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা শামীম মোল্লার নিজ বাড়িতে ১২ অক্টোবর বৃহস্পতিবার বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন মাওলানা নাসির ইকবাল বিন শাফি।

বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন শায়েখ আবুবক্কর সিদ্দিক, মাওলানা আতাউল্লাহ মহসিন।

অন্যান্য মধ্যে আর উপস্থিত ছিলেন, ১১ নং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, মাওলানা মো. মোহন, মো. আব্দুল্লাহ, মো. মহসিন, মো. সাহাদাত, খলিফা নুর আলম সরকার, সাংবাদিক মো. তাইজুল ইসলাম সাগর।

ওয়াজ ও দোয়ার আয়োজন করেন মরহুমের পরিবারের সদস্য, মাহফিল শেষে দেশ ও মুসলিম উম্মার উন্নতি শান্তি কামনায় মুনাজাত করা হয়। মাহফিলে শত শত মুসল্লিগণ অংশগ্রহন করেন। মাহফিল শেষে মোনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মাহর কবরবাসীর জন্য বিশেষভাবে দোয়া করা হয়। মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন