প্রকাশের সময়: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ । ৩:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি নেতার ভাইয়ের কবর জিয়ারতে শেখ ফরিদ আহমেদ মানিক

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ানের বড় ভাই সদ্য মরহুম মোঃ শাহাজাহান দেওয়ানের কবর জিয়ারত করলেন চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।
তিনি শুক্রবার (১৪অক্টোবর) বাদ আছর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আলুমুড়া গ্রামে ইউনিয়ন বিএনপি’র সভাপতি স্বপন মাহমুদ নেতৃত্বে, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করায় কবর জেয়ারত করা হয়। এর আগে শেখ ফরিদ আহমেদ মানিক ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দের সাথে কৌশলাদি বিনিময় করে দলকে আরো সু-সংগঠিত ও শক্তিশালী করার আহবান জানান।
পরে কবর জিয়ারতে অংশ গ্রহন করেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, সদস্য নাহিদ খান, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বিল্লাল ভুইঁয়া, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাহাবুব বেপারী, সাধারণ সম্পাদক কবির হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফু হজি, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ও সম্ভাব্য সভাপতি প্রার্থী মাহাবুব গাজী, যু্গ্ম আহবায়ক জহির বেপারী, শরীফ বৈদ্য, সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী ওয়াশিম হাজী, সদস্য ও সম্ভাব্য সভাপতি প্রার্থী আরিফ তালুকদার, সদস্য ও সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী সোহরাব হোসেন কুসুম, সদস্য কাদির কাজী, বিল্লাল হোসেন পাটওয়ারী, সদস্য ও সম্ভাব্য সভাপতি প্রার্থী মাসুদুর রহমান খান, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাছির হাজী, যুবদল নেতা সুজন হাজী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ সোহাগ খান, শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্ভাব্য সভাপতি প্রার্থী গাজী নুর আলম, রাশেদ নিজাম রাজু, ইউনিয়র ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, সিনিয়র সহ-সভাপতি রিয়াদ গাজী, সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, দপ্তর সম্পাদক শাকিল গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী, হাসান, সিহাব উদ্দিন টিটু, ইমন পাঠান, ইউনিয়ন ছাত্র দলের সদস্য হাবিব, সজিব, ইমন, মনির সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন