প্রকাশের সময়: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ । ৪:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শনিবার চাঁদপুর আসছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একদিনের সরকারি সফরে শনিবার (১৫ অক্টোবর) চাঁদপুর আসছেন।
তিনি এদিন সকাল ৭টায় জাতীয় সংসদ ভবন এলাকাস্থ নিজ বাসভবন থেকে সড়ক পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন।
সকাল পৌনে ১০টার দিকে চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত হয়ে চাঁদপুর সরকারী কলেজে অনুষ্ঠিত ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব ২০২২ এ প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর সকাল ১১টায় চাঁদপুর সদর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন এলাকাস্থ নিজ বাসভবনে উপস্থিত হবেন।
শুক্রবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব (যুগ্ম সচিব) এম. এ কামাল বিল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন