প্রকাশের সময়: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ । ৩:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে কে হচ্ছেন ১ নং ওয়ার্ডের সদস্য

অনলাইন ডেস্ক

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে সরব প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কে হচ্ছেন চাঁদপুর সদর ১ নং ওয়ার্ড জেলা পরিষদ সদস্য।

এ দিকে ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা চালাচ্ছেন বিভিন্ন রকম প্রচারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে চালাচ্ছেন প্রচারণা। বসে নেই প্রার্থীদের কর্মী সমর্থকরা। নির্বাচনকে সামনে রেখে ভোটার ছাড়াও প্রার্থীদের নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে চলছে আলোচনা-সমালোচনা।

প্রার্থীর সমর্থকরা ভোটারদের কাছে করছেন ভোটের আবেদন নিবেদন। প্রতিদিনই প্রার্থীদের পক্ষে চলছে ভোট প্রার্থনা। তুলে ধরছেন নিজ পছন্দের প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা। পুরুষের পাশাপাশি বাদ পড়ছেন না নারীরাও। নিজদের পক্ষে ভোট টানতে কাজে লাগানো হচ্ছে ভোটারদের আত্মীয়- স্বজনকে। ভোট যুদ্ধে বিজয়ী হতে চালানো হচ্ছে না কৌশল। তারপরও প্রার্থীদের ব্যাপক প্রচারণায় অনেকটা জমে উঠেছে নির্বাচনী আমেজ। আর হাতে মাত্র ২ দিন। ভোটের দিন ঘনিয়ে আসায় প্রার্থীদের প্রচারণার কাজে রাত দিন একাকার। কাটছে র্নিঘুম রাত। তবে ভোটাররা জনপ্রতিনিধি হওয়ায় তারাও অধিক সচেতন। তারা সহজেই যেমন কাউকে দিচ্ছেন না ভোট দেওয়ার প্রতিশ্রুতি। ভোটের মাঠে প্রার্থীরা সরব হলেও ভোটাররা রয়েছেন নিরব। নির্বাচন কেন্দ্র করে শহর, পাড়ায়-মহল্লায় ও চায়ের দোকানগুলোতে এখন একটাই আলোচনা কে হচ্ছেন চাঁদপুর সদর ১ নং ওয়ার্ডের সদস্য।

চাঁদপুর জেলা পরিষদের ওয়ার্ড ৮টি। সব ওয়ার্ড থেকে টপ অব দি ওয়ার্ড হচ্ছে ১নং ওয়ার্ড এবং সংরক্ষিত ১নং ওয়ার্ড। ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ, জমা ও প্রতীক পেয়ে থাকলেও সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ মুকবুল হোসেন মিজি ও

ইকবাল হোসেন পলাশ পাটোয়ারী নির্বাচন থেকে সরে গিয়েছেন। তাই নির্বাচনে এই ওয়ার্ডের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থী ৫ জন।
এই ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদন্ধিতা করবেন আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী আবুল বারাকাত লিজন পাটওয়ারী (ঘু‌ড়ি),। মোহাম্মদ মনিরুজ্জামান মানিক (হা‌তি), জাকির হোসেন হিরু ( বৈদ‌্যু‌তিক পাখা), মোঃ শাহ আলম খান (তালা),, মোঃ মাহবুবুর রহমান (উট পা‌খি)।

উক্ত ওয়ার্ড থেকে জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ মুকবুল হোসেন মিজি প্রতীক নিয়ে গতকালও মাঠে ছিলেন। কিন্তু আওয়ামীলীগের নিতি নির্ধারকদের সিদ্ধান্ত অনুযায়ী লিজন পাটওয়ারীকে প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এই ওয়ার্ড থেকে সংরক্ষিত সদস্য প্রার্থী ২ জন। আয়শা রহমান (‌দোয়াত কলম), জোবেদা মজুমদার খুশি (ফুটবল)।

জেলা পরিষদ নির্বাচনে ভোটারা সাধারণ জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিগণ। তাই ভোটারদের মনোজয় করা খানিকটা কঠিন। প্রার্থীরা ভোটারদের ভোট বাগিয়ে নিয়ে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকলেই নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে এদের মধ্যে আলোচনায় এগিয়ে রয়েছে চাঁদপুর সদর মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ও চাঁদপুর শহর আওয়ামী লীগের দীর্ঘ সময়ের সাধারণ সম্পাদক মরহুম লুৎফর রহমান পাটওয়ারীর জ্যেষ্ঠ সন্তান চাঁদপুর পৌর যুবলীগের সদস্য, আবুল বারাকাত লিজন পাটোয়ারী।

আর সংরক্ষিত নারী সদস্য দুজনের মাঝেই হবে হাড্ডাহাড্ডি লড়াই।
আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চাঁদপুর সদরে মোট ভোটার ২০৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫৮ ও মহিলা ৪৮ জন। ২ টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোটাররা তা‌দের প্রতি‌নি‌ধি নির্বাচন কর‌বেন। পৌরসভার মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা এ নির্বাচনের ভোটার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন