প্রকাশের সময়: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ । ৩:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ডেমরা থানার হত্যা মামলার ৫ বছর পলাতক আসামীকে ফরিদগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

১৫ অক্টোবর শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এ.এস.আই মোহাম্মদ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার জি-আর পরোয়ানাভুক্ত আসামী  আবদুর রহমানকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত হত্যা মামলার আসামী আবদুর রহমান উক্ত ইউনিয়নের মানিকরাজ এলাকার মৃত জয়নাল খাঁর ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, তার বিরুদ্ধে ঢাকা জেলার ডেমরা থানায় ২০১৭ সালে ৩০২/২০১/৩৪ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছিল এবং উক্ত মামলায় আসামী আবদুর রহমানের বিরুদ্ধে মামলার হওয়ার পর থেকে ৫ বছর পলাতক ছিল।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, হত্যা মামলার ৫ বছর পলাতক আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন