প্রকাশের সময়: শনিবার, ২২ অক্টোবর, ২০২২ । ৩:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মানিকের উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া

অনলাইন ডেস্ক

স্টাফ রিপােটারর : চাঁদপুর জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের দারুসসালাম জামে মসজিদসহ মৈশাদী ইউনিয়নের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২১অক্টোবর (শুক্রবার) বাদ জুমআ মৈশাদী পাটওয়ারী বাড়ি দারুসসালাম জামে মসজিদেসহ মৈশাদী ইউপি’র বিভিন্ন মসজিদে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

এসময় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন দারুস সালাম মসজিদের ইমাম ও শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন