সজীব খান : আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুর বর্ণাঢ্য নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
২২শে অক্টোবর সকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে সদর উপজেলা পরিষদের সামনে এসে শেষ।
চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথারিটি (বিআরটিএ) আয়োজিত “জাতীয় নিরাপদ দিবস ২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় তিনি বলেন, আমাদের দেশে মানুষের মধ্যে সচেতনতার অনেক অভাব রয়েছে। বক্তব্য দিয়ে ব্যানার পেস্টন টানিয়ে লিফলেট বিতরণ করে কোন লাভ নেই যদি আমরা সচেতন না হই সবার আগে আমাদের মধ্যে সচেতনতার আনতে হবে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক নিরাপত্তা বজায় রাখতে সর্বাত্মক কাজ করছে।
তিনি বলেন, সড়ক নিরাপদ আছে,আপনি নিজেকে নিরাপদ রাখুন। তাহলে র্দূঘটনা অনেকাংশে কমানো সম্ভব হবে। একই সুরে কথা বলেন সভার অন্য বক্তারাও।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসার সভাপতিত্বে সাংবাদিক এম আর ইসলাম বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হেলাল চৌধুরী, বিআরটিএ এর সহকারি পরিচালক মো. আফজাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা সভাপতি এম এ লতিফ, ট্রাক ও লরি শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু প্রমূখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দরা, স্থানীয় মাইক্রোবাস, ট্র্যাক, বাস ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

অনলাইন ডেস্ক