প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ । ১:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে বার্ষিক মিলাদ ও দু’আ মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

ক্যাম্পাস রিপোর্ট : চাঁদপুর সরকারি কলেজ ২৬ অক্টোবর (বুধবার) বেলা ১১ টায় কলেজের অডিটরিয়ামে বার্ষিক মিলাদ ও দু’আ মাহফিল-২০২২ অনুষ্ঠিত হয়।

ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ারের উপস্থাপনায় এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে দু’আ মাহফিলে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, ‘তোমরা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে। ভাল ও সুন্দর ভাবে পরীক্ষা দিবে। সত্য ও ন্যায়ের পথে থাকবে এবং দূর্নীতি করবে না। পিতামাতা এবং শিক্ষকদের অবাধ্য হবে।’

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষা-২০২২ এ তোমারা অত্যন্ত সুষ্ঠু, সুন্দরভাবে এবং সুস্থ থেকে পরীক্ষা দাও, এই আমাদের কামনা। গত বছর চাঁদপুর সরকারি কলেজ অত্যন্ত ভাল ফলাফল করেছে এবং আশা করছি তোমরা সেই ধারা অব্যাহত রাখবে। তোমরা সফল হও এবং স্বার্থক হও।’

বার্ষিক মিলাদ মাহফিল ও দু’আ পরিচালনা করেন, কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা হাফেজ মোঃ নিজামুল হক।
বার্ষিক মিলাদ ও দু’আ শেষে শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন