প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ । ১:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন শেখ মোদাচ্ছের হোসেন অপু

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন শেখ মোদাচ্ছের হোসেন অপু।
২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় উক্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
শেখ মোদাচ্ছের হোসেন অপু বলেন, রাজনীতি করে, চেয়ারম্যান হয়ে বিত্তবান হওয়ার কোন ইচ্ছা আমার নেই। আমি চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে মানুষের জন্য কাজ করতে, মানুষের পাশে থাকতে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন।
তা বাস্তবায়নের অংশ হিসেবে ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের জনগণকে নিয়ে সকল উন্নয়ন কাজগুলো সমাপ্ত করবো এবং আমার প্রিয় অভিভাবক সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মহোদয় ও জনপ্রিয় আ’লীগ নেতা খাজে আহমেদ মজুমদারের দিক নির্দেশনা মোতাবেক জনসেবায় নিজেকে বিলিয়ে দেওয়াই আমার মূল লক্ষ্য ইনশাআল্লাহ। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্যঃ ঘোষিত তফসিল অনুযায়ী ৬ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৭ নভেম্বর প্রার্থীতা বাছাই , প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ ১৩ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৮ নভেম্বর ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন