প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ । ২:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের আউয়াল সুইটস সত্ত্বাধিকারী হাজী আব্দুল আউয়াল লাইফ সাপোর্টে, দোয়া কামনা

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন ফরিদগঞ্জ বাজারে বিশিষ্ট ব্যবসায়ী, ঐতিহ্যবাহী আউয়াল সুইটস এর সত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আউয়াল।
রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে আছেন। তার সুস্থ্যতার জন্য পরিবারের পক্ষ সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার তার ছোট ছেলে ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. খলিলুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
খলিলুর রহমান বলেন, আমার বাবা হাজী আব্দুল আউয়াল (৯০) দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। ২৫ অক্টোবর রাতে বাবার শারীরিক অবস্থা খারাপ দেখে আমরা দ্রুত হাসপাতালে ভর্তি করাই এবং অবস্থার অবনতি দেখে বাবাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন