প্রকাশের সময়: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ । ৩:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় হাইমচরে দোয়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় হাইমচর উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই দিনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাদ জুমা উপজেলার অর্ধ শতাধিক মসজিদে বিশেষ দোয়া  ও মিলাদ অনুষ্ঠিত হয়। কাটাখালী, রায়ের বাজার, জনতা বাজার, হাইমচর বাজার, হাওলাদার বাজার, ডেলের বাজার, চরভৈরবী, কালাচকিদার মোড়, তেলির মোড় কেন্দ্রীয় জামে মসজিদ সহ উপজেলা সদর আলগী বাজার সকল মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর ২০২১ শুক্রবার হাইমচর উপজেলা বিএনপির উদ্যোগে আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দেশনেত্রীর শারীরিক সুস্থতায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক এর সঞ্চালনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মোঃ আলমগীর হোসাইন।
উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ,সরদার আবু তাহের, আব্দুল কুদ্দুস মেহনতী , সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, সহসাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল আখন, প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক আব্দুর রশীদ খান, ১নং গাজিপুর ইউনিয়ন বিএনপির  সভাপতি  মোঃ ইসমাঈল হোসেন গাজি, ২নং আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজির আহমেদ দেওয়ান, ৩ নং আলগী দক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন বাচ্চু, ৬নং চরভৈরবী ইউনিয়নে বিএনপির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বিপ্লব প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা যুবলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান আখন, যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুর রহমান আকাশ, শরীফ আহমেদ হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বোরহান উদ্দিন জুটন, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, ছাত্রদলের আহবায়ক মোঃ ফয়সাল আখন, সদস্য সচিব মোঃ মিলাদ হোসেন মাঝি, কলেজ ছাত্র দলের আহবায়ক মোঃ সবুজ হোসাই, সদস্য সচিব মোঃ আহসান হাবিবসহ উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় বাদ জুমা উপজেলার অর্ধ শতাধিক জামে মসজিদে দোয়া ও মিলাদ এবং বাদ আছর উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন