প্রকাশের সময়: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২ । ৭:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামের মৌলিকত্ব ধারণ করে নৈতিকতা-মূল্যবোধের চর্চা করতে হবে; উজানীর পীর

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দারুল উলূম হোসাইনীয়া কমপ্লেক্স সাড়ে পাঁচানীর উদ্যোগে ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত ইসলাহি মাহফিলে বয়ান করেন, উজানীর পীর হাযরাতুল আল্লাম মাওলানা আশেকে এলাহী, জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি প্রধান মুফতি হাযরাতুল আল্লাম মুফতি রেজাউল কারীম আবরার, জামিয়া হোসাইনীয়া মাদরাসা ফেনীর মুহাদ্দিস হাযরাতুল আল্লাম মাওলানা আবুল কাশেম, হাযরাতুল আল্লাম মুফতি ইব্রাহীম চাটখিলি।

মাহফিলে সভাপতিত্ব করেন, দারুল উলূম হোসাইনীয়া কমপ্লেক্স সাড়ে পাঁচানীর পরিচালক ও সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেবাত উল্লাহ।

উজানীর পীর হাযরাতুল আল্লাম মাওলানা আশেকে এলাহী বলেন, শুধু দৃশ্যমান ধারণ নয়, ইসলামকে মনেপ্রাণে অনুসরণ ও চর্চা করতে হবে। অনৈতিক ও মূল্যবোধহীন কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, অপরকে ঠকানোর জন্য নিজেকে ব্যস্ত রাখা, অপ্রয়োজনে অপরের সমালোচনা করা, অকল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত করা ইসলামের বার্তা নয়। সম্মিলিতভাবে ইসলামের মৌলিক জায়গা ধারণ করতে হবে। ধ্যানে, মনে, চিন্তা-চেতনায় সততা, নৈতিকতা ও মূল্যবোধের বিনিয়োগ করতে হবে।

ইসলামকে একটি পরিপূর্ণ জীবনবিধান উল্লেখ করে তিনি বলেন, ইসলামের মৌলিক ভিত্তি পবিত্র কোরআন। কোরআন যারা বুকে ধারণ করে, বিশ্বাস করে, লালন করে এবং চর্চা করে তারা পরিপূর্ণ জীবন যাপন করতে পারে। এজন্য ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন