প্রকাশের সময়: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ । ২:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ ২০২২ চাঁদপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টায় চাঁদপুর রোটারী ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ এনামুল হক।

ব্যাংকের উন্নয়নমূলক বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ পল্লী সঞ্চয় উন্নয়ন ব্যাংক সফলতার সাথে সারাদেশে কাজ করে যাচ্ছে। সেই ধারাকে অব্যাহত রাখতে মাননীয় এমডির কাছে অনুরোধ থাকবে যারা এই প্রতিষ্ঠানকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটি অবস্থানে নিয়ে আসার জন্য পরিকল্পনা করছে, তাদেরকে পদোন্নতি দিয়ে এ ব্যাংক কে আরো গতিশীল করার উদার্থ আহ্বান জানাই। এই ব্যাংক বাংলাদেশকে একটি উন্নত, আত্মনির্ভরশীল এবং দারিদ্র বিমোচনে কাজ করে যাবে। এবং পল্লী সঞ্চয় ব্যাংক হবে বাংলাদেশের অন্যতম, উন্নত, সমৃদ্ধশালী একটি ব্যাংক।

জনবলের দাবি বাস্তবায়ন প্রসঙ্গে তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকে জনবলের সংকট রয়েছে। দ্রুততম সময়ে জনবল নিয়োগ দিয়ে ব্যাংকের গতিশীলতা আরো এগিয়ে নেওয়ার জন্য ঊর্ধ্বতন্ম কর্তৃপক্ষের কাছে আবেদন করছি।

পল্লী সঞ্চয় কর্মচারী সংসদ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন।

তিনি বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকে শক্তিশালী সংগঠন করাই হচ্ছে আমাদের প্রত্যয়। পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ বি-২২১৫ এর নিবন্ধন সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে আগামী সিবিএ নির্বাচন দ্রুততম সময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আইন বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী সঞ্চয় কর্মচারী সংসদ কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুল আরেফিন, সহ-সভাপতি মোঃ ইমন ফয়সাল, মোঃ আবুল কাশেম, মোঃ জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত খান, যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক রুমন বড়ুয়া, সাহিত্য ও সংস্কৃত বিষয় সম্পাদক সাখাওয়াত হোসেন, ক্রীড়া সম্পাদক সুবোধ মোহন, কুমিল্লা জেলার সভাপতি মোঃ মতিউর রহমান, লক্ষীপুর জেলার সভাপতি মোঃ এতেশাম উদ্দিন সুমন, নোয়াখালী জেলার সভাপতি সাহাব উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক আবদুল বারেক ভূঁইয়া।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীবৃন্দগণ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন