প্রকাশের সময়: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ । ৫:৩৪ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ১শ‘৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

ফরিদগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী গ্রেফতার।

৩০ অক্টোবর রাতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই নুরুল ইসলাম, এএসআই নাঈম হোসেন, আনোয়ার হোসেন, হাছানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পৌর এলাকার ভাটিয়ালপুরে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী তোফাজ্জল হোসেন প্রকাশ বকুল (২৯) কে ১০৫ পিস ইয়াবাসহ আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী তোফাজ্জল হোসেন প্রকাশ বকুল লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ফকিরপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে মামদ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন