মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এবার শান্তি-শৃঙ্খলা সর্বত্র ‘ এই শ্লোগানকে সামনে রেখে শাহরাস্তি থানার আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (২৯ অক্টোবর) দিবসটি উপলক্ষে শাহরাস্তি মডেল থানা থেকে একটি বর্ণাঢ্য রেলি হোসাইন আহমেদ সড়ক প্রদক্ষিণ করে মেহের কালীবাড়িতে শেষ হয়। পরে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নানের সভা প্রদানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ আসন অলংকৃত করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইলিয়াস মিন্টু, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, থানার উপ-পরিদর্শক মোঃ রোকনউদ্দিন, প্রেস ক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির প্রমুখ।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে বক্তাগণ পুলিশ জনগণের বন্ধু জনগণ পুলিশের বন্ধু। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশ প্রশাসনের সাথে জনগণের ব্যবধান কমিয়ে আনার গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন। তাহলে সমাজে অনাকাঙ্ক্ষিত অপরাধ কমে আসবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।

অনলাইন ডেস্ক