প্রকাশের সময়: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ । ৪:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৯ আসামী আটক

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৯ আসামীকে আটক করা হয়েছে।

২৬ নভেম্বর শুক্রবার রাতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে নন-জি-আর মালার ৩, সি-আর মামলার ৪ , পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ১ এবং পূর্বের মামলার ১ জনসহ মোট ৯ জন আসামী আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, এএসআই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গাব্দের গাঁও এলাকায় অভিযান পরিচালনা করে নন-জিআর মামলার আসামী মোঃ কামাল হোসেন (২৫), একই সময় এএসআই আবুল হাসেম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে নন-জি.আর মামলার আসামী মোঃ মোশারফ হোসেন তপাদার (২৬), এএসআই মোহাম্মদ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গাব্দের গাঁও এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার মোঃ রাসেল (২৫), একই সময় এসআই রুবেল ফরাজী সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার বড়ালী অভিযান পরিচালনা করে নন-জিআর মামলার রাসেল (২৬), একই সময় এএসআই জামসেদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার কাছিয়াড়ায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার আসামী মোঃ বাচ্চু মিয়াকে, একই সময় এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার কেরোয়ায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার আসামী জেসমিন বেগম (৩৮), একই সময় এএসআই ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রামদাসেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার আসামী ফয়সাল হোসেন ও এসআই বরকত উল্যাহ সঙ্গীয় ফোর্সসহ পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে পূর্বের মামলার আসামী মোঃ হোসেন (২৬) এবং এসআই আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ পৌরসভা এলাকা থেকে পুলিশ আইনের ৩৪ ধারায় আসামী দুর্জয় শীলকে আটক করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ৯ আসামীকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন