প্রকাশের সময়: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ । ৪:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুলিশে চাকরি না হলে কি হতেন- জানালেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : আমি পুলিশে চাকরি না করলে হতাম একজন সফল খামারি। এমনটাই জানালেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ।
মঙ্গলবার (১ নভেম্বর) চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত জাতীয় যুব দিবস- ২০২২ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি পড়াশোনার পাশাপাশি স্বপ্ন দেখতাম বিভিন্ন খামার দিয়ে একজন সফল উদ্যোক্তা হওয়ার। কিন্তু পুলিশে চাকরি হয়ে তা আর হয়ে ওঠেনি। তবে সেই স্বপ্ন বাস্তবায়নে কিছুটা বর্তমানে চাঁদপুরে আমার বাসভবনে কোয়েল পাখির খামার, মুরগির খামার করেছি। এবং গরুর খামার করারও পরিকল্পনা রয়েছে।
তাই যুবকরা যদি এরকম কিছু একটা করে নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যকেও উৎসাহিত করেন, তাহলে দেশ আরো বহুদূর এগিয়ে যাবে। একজন সফল উদ্যোক্তা হতে হলে সরকার সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে। বাংলাদেশের যুবকরা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে একজন সফল উদ্যোক্তা হলে দেশ ও দেশের মানুষের কল্যাণ হবে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম জাহিদ হাসান। দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা, ১০১ জনকে ৫৪ লক্ষ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন