প্রকাশের সময়: বুধবার, ২ নভেম্বর, ২০২২ । ৬:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখার প্রিন্সিপাল অফিসারের বদলি ও সংবর্ধনা

অনলাইন ডেস্ক
মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজারে অবস্থিত  অগ্রণী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আবু ইউসুফ এর বদলিজনিত বিদায় এবং সিনিয়র অফিসার মো. জাকির হোসেন খান এর পিআরএল গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২ নভেম্বর সন্ধায় অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখা কার্যালয়ে নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মজিবুর রহমান মিলন মিঞার সভাপ্রধানে এবং নারায়ণপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদ খান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক চাঁদপুর অঞ্চলের উপ-ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. সাইফুল ইসলাম ভূঁইয়া।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,  অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখার ব্যবস্থাপক ও এসপিও মো. রাশেদুল ইসলাম।
বিদায়ী বক্তব্য রাখেন, পিআরএল-এ যাওয়া অত্র শাখার সিনিয়র অফিসার মো. জাকির হোসেন খান এবং বদলিজনিত প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আবু ইউসুফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী এবং সদ্য সমাপ্ত চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. জাকির হোসেন প্রধানীয়া, এক্সিম ব্যাংক নারায়ণপুর শাখার ব্যবস্থাপক মো. মাসুদ রানা মজুমদার, অগ্রণী ব্যাংক চাঁদপুর অঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মো. নিজামুল হায়দার, অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখার অফিসার মো. ইলিয়াস প্রধান, সাবেক কর্মকর্তা মো. শরফুদ্দিন মৃধা। ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,  নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি মো. কামরুজ্জামান কাকন, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিঞা মো. মামুন।
বক্তারা তাদের বক্তব্যে ব্যাংকের গ্রাহক সেবার বিভিন্ন দিক তুলে ধরেন এবং সন্তোষ প্রকাশ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে শাখা কর্মকর্তাদের আরও পরিশ্রমী হওয়ার পরামর্শ দিয়ে বলেন গ্রাহকরা আমাদের প্রাণ। তাদের কাঙ্ক্ষিত সেবা দিয়ে খুশি রাখা আমাদের প্রধান কাজ। তিনি ঋণ গ্রহিতাদের উদ্দেশ্যে বলেন,  নিয়ম অনুযায়ী কৃষি ঋণ এবং ব্যবসায়িক ঋণ প্রাপ্তিতে কাজের সহজিকরণ করা হয়েছে। আপনারা ঋণ নিবেন এবং সময়মতো পরিশোধ করে দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর পূর্ব বাজার মসজিদের ইমাম মাও.  মো. জয়নাল আবেদীন, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন, মো. আনিসুর রহমান, মো. নোমান খান, কাজী আরিফ, মো. আনোয়ার হোসেন, মো. বিল্লাল হোসেন মানিক, আবির খান প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন