প্রকাশের সময়: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ । ৪:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে ও বাষিক ক্রীড়া ২০২১ অত্যান্ত জাঁকজমকপূর্ন পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্যামিলি ডে অনুষ্ঠানটিতে ছিল ভিন্নধর্মীয় আমেজ। সকালের নাস্ত ও শিশুদের ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে প্রথম কার্যক্রম সকালে শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন,শিক্ষামন্ত্রী ডা:দীপু মনি এমপি।

প্রতি বছরের ন্যায় এ বছরের ফ্যামিলি ডে ও বাষিক ক্রীড়া অনুষ্ঠান শুক্রবার (২৬ নভেম্বর) সকালে ও বিকেলে ২পর্বে অনুষ্ঠানটি সাজানো হয় এবং রাত ৮টা পর্যন্ত চলে।

এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যদের পরিবারের প্রায় ২শতাধিক সদস্য অংশ গ্রহর করেন। বার্ষিক ক্রীড়ায় মহিলা,শিশু ও প্রেসক্লাব সদস্যদের মধ্যে ১২টি ইভেন্টের উপর বিভিন্ন খেলা পরিচালিত হয়।

ফ্যামিলি ডে ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণীতে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি তার বক্তব্যে বলেন, প্রেসক্লাবের এ অনুষ্ঠানটিতে আমার আসার কথা ছিল। কিন্তু আমার পারিবারিক অসুস্থতাজনিত কারণে আমার পক্ষে আসা সম্ভব হলো না। তারপরও ফোনে হলেও যুক্ত হতে পেরে আমার কাছে ভালো লাগছে। প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ, তাদের পরিবারবর্গ যারা আজকে এখানে এসেছেন এটি খুব আনন্দের একটি দিন।

তিনি আরও বলেন, আমি জানি, সাংবাদিকরা এ দিনটির জন্য প্রতি বছরই অপেক্ষা করে থাকেন। যে দিনটি সবাই মিলে উপভোগ করবেন। এর আগে আপনাদের এ অনুষ্ঠানে আমার থাকার সুযোগ হয়েছিল। আজকে হলো না। কিন্তু আবার নিশ্চই ভবিষ্যতে এ অনুষ্ঠানে থাকবো ইনশাল্লাহ। আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভ কামনা রইলো। আজকের অনুষ্ঠানটি নিশ্চই অনেক সুন্দর হয়েছে। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। চাঁদপুর প্রেসক্লাবের সঙ্গে আমি সব সময় ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারাও সব সময় আমার সঙ্গে ছিলেন এবং ভবিষতেও থাকবেন নিশ্চই। আপনাদের সকলকের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় ফ্যামিলি ডে ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা প্রশাসকের স্বামী অধ্যাপক আবুল কাশেম মুহাম্মদ জহুরুল হক, পুলিশ সুপারের সহধর্মিনী ও পুনাকের সভাপতি ডা. আফসানা শর্মি ও প্রেসক্লাব নির্বাহী সদস্য অধ্যাপক মো: আব্দুর রহমান প্রমুখ।

সকালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ও্চমান গনি পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, কাজী শাহাদাত।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী,শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, মির্জা জাকির, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, আলম পলাশ, রিয়াদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম রোকন, শাহাদাত হোসেন শান্ত, মাহবুবুর রহমান সুমন, ইব্রাহিম রনি, কোষাধ্যক্ষ ইয়াসিন ইকরাম, প্রচার ও দপ্তর সম্পাদক কাদের পলাশ, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ শওকত আলী, ক্রীড়া সম্পাদক ফারুক আহম্মদ, সমাজকল্যাণ সম্পাদক আশরাফুল আলম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক হাসান মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তালহা জুবায়ের, কার্যকরী সদস্য পার্থনাথ চক্রবর্তী, আবদুুর রহমান, ওমর পাটওয়ারী, মুনির চৌধুরী, এম এ লতিফ, মোশারফ হোসেন লিটন প্রমূখ।

ফ্যামিলি ডে ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা। সাথে ছিলেন প্রেসক্লাবের কার্যকরী ও অন্যান্য সকল সদস্যবৃন্দ। দিনব্যাপী এ অনুষ্ঠানে সাংবাদিক পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন। সাংবাদিক পরিবারের সদস্যরা তথা ছেলে-মেয়ে, স্ত্রী ও অন্যরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন