প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ । ৩:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌরসভাধীন বলাখাল-রামপুর সড়কের পাশের বলাখাল নুরে মদিনা মাদরাসার সম্মুখের বাঁশের ঝোঁপ থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল পঙ্কজ কুমার দে, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, পিআইবি, সিআইডি উপস্থিত ছিলো।
মরদেহটি সনাক্তে পিআইবি ও সিআইডি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী শরীফ জানান, দুপুর ২টার দিকে আশে-পাশে থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে ছিলো। কিসের গন্ধ কেউ অনুমান করতে পারছিলোনা। পরে বিভিন্ন দিক খুঁজে রাস্তার পাশে ঝোঁপে মরদেহ দেখা যায়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, মরদেহটি অজ্ঞাতভাবে উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৪৫ বছর বয়সি যুবকের মৃতদেহ সনাক্তে কাজ চলছে। লাশটি উদ্ধার করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন