প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ । ৫:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ থেকে উদ্ধারকৃত মৃতদেহটি চাঁদপুরের বহরিয়ার মজিবুরের

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ বলাখলাল থেকে উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের মরদেহের সন্ধান মিলেছে।

উদ্ধারকৃত মরদেহটি চাঁদপুর সদর উপজেলার বহরিয়া গ্রামের মজিবুর রহমানের। তার স্ত্রী মরদহটি তার স্বামীর বলে সনাক্ত করে।

এর পূর্বে বৃহস্পতিবার দুপরে উপজেলার পৌরসভাধীন বলাখাল-রামপুর সড়কের পাশের বলাখাল নুরে মদিনা মাদরাসার সম্মুখের বাঁশের ঝোঁপ থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল পঙ্কজ কুমার দে, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, পিআইবি, সিআইডি উপস্থিত ছিলো।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী শরীফ জানান, দুপর ২টার দিকে আশে-পাশে থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে ছিলো। কিসের গন্ধ কেউ অনুমান করতে পারছিলোনা। পরে বিভিন্ন দিক খুঁজে রাস্তার পাশে ঝোঁপে মরদেহ দেখা যায়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন