প্রকাশের সময়: শনিবার, ৫ নভেম্বর, ২০২২ । ৪:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এপি ফাউন্ডেশনের পক্ষ থেকে মতলব উত্তর থানায় এসি ও টিভি প্রদান

অনলাইন ডেস্ক
মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর থানায় একটি এয়ার কন্ডিশনার (এসি) ও একটি টেলিভিশন (টিভি) উপহার স্বরূপ প্রদান করেছে সমাজসেবামূলক সংগঠন ‘এপি ফাউন্ডেশন’।
শনিবার সন্ধ্যায় এসি এবং টিভি গ্রহণ করেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন।
এপি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এমএ মজিদ প্রধান। এর কার্যালয় মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে। এপি ফাউন্ডেশনের পক্ষ থেকে এসি ও টিভি ওসির হাতে তুলে দেন, রাসেল রানা, শাহাদাৎ খান, আহসানুজ্জান সজিব, হাবিবুর রহমান ইফতী প্রমুখ।
এসময় এপি ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে মতবিনিময় ও আলোচনা পর্যালোচনা করেন নেতৃবৃন্দ। পরে ওসি মোঃ মহিউদ্দিনের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন