প্রকাশের সময়: শনিবার, ৫ নভেম্বর, ২০২২ । ৪:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়ন শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি আলমগীর, সম্পাদক মনির

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন শ্রমিক দলের সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের তৃতীয় তলায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে উক্ত সম্মেলনে মোঃ আলমগীর হোসেন খানকে সভাপতি, মোঃ মনির হোসেন গাজীকে সাধারণ সম্পাদক ও মোঃ শিপন গাজীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল মিজি ও যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারীর যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি ও চট্রগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি নজরুল ইসলাম বাদল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও চট্রগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নির্বাহী সদস্য হাবিবুর রহমান ভুঁইয়া, চাঁদপুর সদর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ খোরশেদ আলম খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব নয়ন মাহমুদ ভুঁইয়া।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য আবু তাহের খোকা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান। আরো বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মাহাবুব গাজী, শ্রমিকদল নেতা আলমগীর খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী নুর আলম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন খান নয়ন।
সন্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের একটি অতি পছন্দের দল। যে দলের সমর্থক বা নেতা কর্মী রয়েছে বাংলার প্রতিটি ঘরে ঘরে। যারা রাজ পথে থেকে দেশের মানুষের দাবী আদায়ে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম  করছেন। প্রধানমন্ত্রী কর্তৃক বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের হুমকির জবাব দেওয়ার জন্য দেশের জনগণ প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী ভয় পায় বলেই বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর কথা বলেন। কুমিল্লার মহাসমাবেশে আমরা বুঝিয়ে দেব জনগণ এখনো কতটা ঐক্যবদ্ধ। তারা আরো বলেন, আপনারা জেনে রাখবেন আমাদের বিজয় অতি সন্নিকটে। তাই আপনারা কমিটি নিয়ে বাড়ি বসে থাকলে চলবে না। রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম সফল করতে হবে।
এদিকে কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হেদায়াতুল্লাহ খান, সহ-সভাপতি আক্তার সরদার, সুমন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, মোঃ হাসান খান, সহ-সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, কোষাধ্যক্ষ ইউছুফ খান, প্রচার সম্পাদক নুরুল ইসলাম খান, সহ-প্রচার সম্পাদক বাবলু, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর গাজী, ক্রীড়া সম্পাদক মোঃ জামাল ভুইয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক মহসীন গাজী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহাজাহান গাজী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক কাউছার গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক আলমগীর খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদ খান, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বেলায়েত গাজী, শিল্প বিষয়ক সম্পাদক মনির হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সিদ্দিক মোল্লা, ত্রাণ ও পুনঃবাসন বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জয়নাল কবিরাজ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ গাজী, সন্মানিত সদস্য মিজান, জব্বর পাটওয়ারী, সফিক গাজী, বনি আমিন, জসিম মিজি ও মিজান খান।
উক্ত সম্মেলনে ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন