প্রকাশের সময়: সোমবার, ৭ নভেম্বর, ২০২২ । ২:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

অনলাইন ডেস্ক
এস এম ইকবাল : সরকারের ডিজিটাল উদ্ভাবনী কার্যক্রম সমূহ তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য চাঁদপুরের ফরিদগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে।

৭ নভেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত প্রেস ব্রিফিং করা হয়েছে। ৯ নভেম্বর বুধবার দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাসলিমুন নেছার সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মো. শাহজাহান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন