প্রকাশের সময়: বুধবার, ৯ নভেম্বর, ২০২২ । ৪:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে চুরির মামলায় আটক সাংবাদিক ইলিয়াস, কেন…?

অনলাইন ডেস্ক

সম্প্রতি যুক্তরাষ্ট্রে আলোচিত-সমালোচিত সাংবাদিক ইলিয়াস গ্রেপ্তার হয়েছেন এমন খবর চাউর হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। প্রচারিত খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে মহিলা দলের নীরা রাব্বানির দায়েরকৃত চুরি ও নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার করা হয়েছিলো সাংবাদিক ইলিয়াসকে।

প্রবাসী কমিউনিটির বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশের জাতীয় দৈনিক ভোরের কাগজের অনলাইন মাধ্যমে বলা হয়েছে- চুরি ও নারী নির্যাতনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গ্রেপ্তার হবার ২৪ ঘণ্টার ভেতর জামিন পেয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সোমবার (৭ নভেম্বর) গ্রেপ্তার হন প্রবাসী এই সাংবাদিক। অতঃপর বাংলাদেশ সময় মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জামিন পান তিনি।

জানা গেছে, গত ২২ অক্টোবর নিউইয়র্কে বিএনপি নেতা জ্যাকব মিল্টন ও নেত্রী নীরা রাব্বানীর সঙ্গে ইলিয়াসের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার প্রেক্ষিতে নিউইয়র্ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নীরা রাব্বানী।

২২ অক্টোবরের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। সেখানে ইলিয়াসকে উত্তেজিত অবস্থায় অশ্লীল ভাষায় কথা বলতেও দেখা গেছে। এমনকি ওই নারীকেও গালাগালি করেন তিনি।

ইলিয়াসের বিরুদ্ধে পিবিআই প্রধান বনজের মামলা
এদিকে দুই মাস আগে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে অসত্য তথ্য ও খবর প্রচারের অভিযোগে মামলা দিয়েছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।

২৭ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোর অনলাইন মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে- মাহমুদা খানম হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনসহ চারজনের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার মামলা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন