প্রকাশের সময়: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ । ৪:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি সূচীপাড়া উত্তর ২নং ওয়ার্ড আ.লীগ সভাপতি শিহাব, সম্পাদক জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের ২নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সন্মেলন অত্যান্ত সুশৃঙ্খল, জাকজমকপূর্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

১৩ নভেম্বর রবিবার বিকাল ৩ টায় ডাইরেক্টর আবদুস সাত্তাার সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সন্মেলন অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্স বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি পৌর আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র হাজী আবদুল লতিফ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড. এম আনোয়ার, দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, আওয়ামীলীগ নেতা সেলিম খাঁন, মেশকাত হোসেন বিটু, মোশারফ হোসেন মুশু, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিরো, এফ. কাদের বাবু, মাহবুবুল আলম চৌধুরী, আলমগীর হায়দার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন প্রমুখ।

সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন মো: আনিছুজ্জামান শিহাব ও সাধারন সম্পাদক নির্বাচিত হন মো: জাহাঙ্গীর আলম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন