প্রকাশের সময়: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২ । ৩:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জামায়াতুল মোদার্রেছীন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

অনলাইন ডেস্ক
সজীব খান : বাংলাদেশ জামায়াতুল মোদার্রেছীন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার জন্য স্বতন্ত্র শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্ত প্রনয়ের দাবিসহ ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় চাঁদপুর কুমিল্ল আঞ্চলিক মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতুল মোদার্রেছীন চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ মাইনুদ্দিনরর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতুল মোদার্রেছীন চাঁদপুর জেলা শাখার সভাপতি ড. এ কে এম মাহবু্বুর রহমান, সহ সভাপতি আ ন ম মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, মতলব দক্ষিন উপজেলা শাখার সভাপতি আ. ন. ম. জাকারিয়া চৌধুরী, হাজিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আনিছুর রহমান, শাহরাস্তি উপজেলার সভাপতি দেলোয়ার হোসেন, কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী আক্কাস, সদর উপজেলা শাখার সভাপতি এ বি এম মোস্তফা হামিদ, হাইমচর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান হামিদ, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি আনোয়ার হোসেন মোল্লা, মাওলানা মোস্তাফিজুর রহমান, মুফতি মঈন উদ্দিন ভূঁইয়া, মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দ্রুত পাঠ্য বই সংশোধন করে ইসলামের আলোকে পাঠ্যপুস্তক করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি প্রতি জোরালো অনুরোধ করেন এবং সকল স্থরের শিক্ষাকার্যক্রমে ইসলামী কারিকোলাম রাখার জোরালো দাবি করেন।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের কাছে তাদের ১৩দফা দাবি স্মারক লিপি প্রদান করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন