প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ । ৮:৩৮ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে মুন হাসপাতাল, সুন্দরবন কুরিয়ার, রিজিক হোটেল সহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক হাজীগঞ্জ পশ্চিম বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অপরিচ্ছন্ন পরিবেশে ভোক্তাকে খাবার পরিবেশন করায় বৈশাখী বাংলা হোটেলকে ২ হাজার টাকা, রিজিক হোটেলকে ৫ হাজার টাকা, নির্ধারিত সেবা মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য রাখায় একুশে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় হাজীগঞ্জ মুন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৮ হাজার টাকা এবং নতুন মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৫ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।
হাজীগঞ্জ থানা পুলিশের সার্বিক নিরাপত্তায় এ অভিযান পরিচালনাকালে নূর হোসেন বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়।
অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন