প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ । ৮:৪৮ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর সোমবার বেলা১২ টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চেয়ারম্যানদের শপথ পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, সদস্যদের শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।
শপথ গ্রহণ শেষে চাঁদপুর জেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, তিনি বলেন আমরা একটি পরিবার হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করতে অঙ্গীকারবদ্ধ, চাঁদপুর জেলা পরিষদ হবে মডেল।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য মোঃ খুরশিদ আলম, মনিরুজ্জামান মানিক, আক্কাস পাটওয়ারী, আল আমিন ফরাজি, আলাউদ্দিন সরকার, বিল্লাল হোসেন, জাকির হোসেন পাটওয়ারী, তৌহিদুল ইসলাম খোকা, আয়েশা রহমান লিলি, জান্নাতুল ফেরদাউস, তাসলিমা আক্তার আখি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন