জানা গেছে সাইদ হোসেন অপু চৌধুরী উক্ত হাসপাতাল এর নাক-কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দৌলতুজ্জামান এর তত্ত্ববধায়নে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি কানের ডান পার্শ্বে টিউমারের সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভোগছেন। গত ২০ অক্টোবর তিনি ল্যাব এইড স্পেশালাইজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা প্যারোডিক টিউমারের বিষয়টি নিশ্চিত করেন।
আগামীকাল (১৬ অক্টোবর)’ বুধবার সকালে অপারেশন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, সাংবাদিক সাইদ হােসেন অপু চৌধুরী প্রায় একযুগ ধরে চাঁদপুরের বিভিন্ন পত্রিকায় কাজ করে আসছেন। তার শারীরিক সুস্থতার জন্য আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধব ও সবার কাছে দোয়া চেয়েছেন।

অনলাইন ডেস্ক