প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ । ৩:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মানিককে ফুল দিয়ে বরণ

অনলাইন ডেস্ক

গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুর জেলা পরিষদের ১ নং ওয়ার্ডের (চাঁদপুর সদর) থেকে নির্বাচিত সদস্য ও চাঁদপুর জেলার নির্বাচিত সাবেক শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মানিক পাটওয়ারীকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।

১৭ নভেম্বর বুধবার সকাল ১১ টায়  চাঁদপুর জেলা পরিষদে সদস্য পদে দায়িত্বভার গ্রহনের প্রথম দিনে চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মিজানুর রহমান ও ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাকে ফুল দিয়ে বরণ করেন এবং কুশলাদি বিনিময় করেন।

এসময় মনিরুজ্জামান মানিক পাটওয়ারী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারীসহ পরিষদের সকল কর্মকর্তা,নব নির্বাচিত সদস্য,জনপ্রতিনিধিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন