প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ । ৪:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

আদি বাংলা পত্রিকার সেরা প্রতিবেদক সাংবাদিক মমিনুল ইসলাম 

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক আদি বাংলা পত্রিকার ২০২২ সালে নিউজের ক্যাটাগরি ও সংবাদাতা হিসেবে প্রথম হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন সাংবাদিক মমিনুল ইসলাম ।
বুধবার (১৬ নভেম্বর ) এর স্বীকৃতিস্বরূপ দৈনিক আদি বাংলা পত্রিকার প্রকাশক আরিফ রাসেল, স্টাফ রিপোর্টার সাংবাদিক মমিনুল ইসলাম এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
এ সময় সাংবাদিক মমিনুল ইসলাম বলেন, আমাকে দৈনিক আদি বাংলা পত্রিকার ২০২২ সালের বিভিন্ন প্রতিনিধিদের মধ্যে অপরাধ বিষয়ক ব্যতিক্রম ও সাহসী প্রতিবেদনের জন্য নিউজ ক্যাটাগরির দিক থেকে আমাকে মূল্যায়ন করা হয়েছে এবং শুভেচ্ছা স্মারক দেওয়া হয়েছে, এজন্য আমি দৈনিক আদিবাংলা পত্রিকার পরিবারের কাছে চির কৃতজ্ঞ। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি।
উল্লেখ্য সাংবাদিক সাংবাদিক মমিনুল ইসলাম মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দেওয়ানজিকান্দি গ্রামের কৃতি সন্তান। তিনি মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব, জাতীয় দৈনিক আজকালের খবরের মতলব প্রতিনিধি। তার পিতার নাম মমিনুল ইসলাম, মাতার নাম নাছিমা বেগম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন