প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ । ৪:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরীর অপারেশন সম্পন্ন, দোয়া কামনা

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার চীপ রিপোর্টার, দৈনিক বাংলাদেশের আলো’র চাঁদপুর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরীর কানের ডান পার্শ্বে টিউমারের অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ১৬ নভেম্বর বুধবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (ইএনটি) বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ খোরশেদ আলম মজুমদারের সার্বিক তত্ত্বাবধায়নে টিউমার অপারেশন সম্পন্ন হয়।

বিষয়টি বুধবার দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেন অপুর পরিবার। তারা বলেছেন তার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। অপু এখন আশংকামুক্ত।

অপু নিজেও জানান, সে এখন কথা বলতে পারছেন। তার দ্রুত সুস্থতার জন্য চাঁদপুরবাসীর দোয়া কামনা করেছেন।

জানা গেছে, সাইদ হোসেন অপু চৌধুরী উক্ত হাসপাতাল এর নাক কান ও গলা বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ খোরশেদ আলম মজুমদার
এর তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য: সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী প্রায় একযুগ ধরে চাঁদপুরের বিভিন্ন পত্রিকায় কাজ করে আসছেন। তার শারীরিক সুস্থতার জন্য আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধব ও সবার কাছে দোয়া চেয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন