প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ । ৫:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কাশেম ও সম্পাদক সুমন

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সীর উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম. মাহাবুব-উল আলম লিপন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ও হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনের শুরুতেই পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করার লক্ষে প্রস্তাব সমর্থনের মাধ্যমে সভাপতি পদে লিটন পাল ও আবুল কাশেম গাজী এবং সাধারণ সম্পাদক পদে মো. নুর নবী সুমন তপাদার, মোতালেব মজুমদার ও বিল্লাল হোসেনের নাম উঠে আসে।

ওইসময় পৌর আওয়ামীলীগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণের কার্যক্রম শুরু হয়।

ভোটগ্রহণ শেষে ভোটে নির্বাচিত আবুল কাশেম গাজী’কে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পৌর কাউন্সিলর মো. নুর নবী সুমন তপদারের নাম ঘোষণা করেন পৌর আওয়ামীলীগের সভাপতি।

কে কত ভোট পেলেন :
হাজীগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে লিটন পাল ৭২ভোট, কাশেম গাজী-২২৩ ভোট ।
সাধারণ সম্পাদক পদে-সুমন তপাদার ১৫৭ ভোট; মোতালেব মজুমদার ১৩২ ভোট; ডাঃ বিল্লাল হোসেন ৫ ভোট ।

ওই সময় উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন