প্রকাশের সময়: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ । ৪:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

এমপির সাথে শাহরাস্তি আ.লীগের তিন ওয়ার্ড কমিটির শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক
রাফিউ হাসান হামজা : মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার,সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম মহোদয়ের সাথে শাহরাস্তি উপজেলার পৌর ৬,৭,৯ ওয়ার্ড কমিটির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
১৯ নভেম্বর রাত ৯ টায় চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন  নবনির্বাচিত ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সফিকুল করিম তপন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মমিন মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান প্রমূখ ব্যক্তিবর্গ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন