প্রকাশের সময়: রবিবার, ২০ নভেম্বর, ২০২২ । ২:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সকল মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছেন।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গুলোর পাশাপাশি সমাজের বিত্তবানরা গরিব-অসহায় শীতার্ত মানুষগুলো পাশে দাঁড়ালে কোনো মানুষকেই শীতে কাঁপতে হবে না। সমাজের অবহেলিত এবং বঞ্চিত মানুষগুলোর সাহায্যর্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমি মনে করি সরকারের পাশাপাশি আমাদের সামর্থ্যবান মানুষ যারা আছেন, যারা জনপ্রতিনিধি তাদের উচিত তাদের যা আছে তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।

রোববার সকালে নিজ বাড়ি নাউরীতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন কালে এসব কথা বলেন তিনি। এসময় শীতার্তদের মাঝে ২শ কম্বল বিতরণ করা হয়।

নুরুল আসিমন রুহুল বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবন জীবনের জন্য। এই শীতে দুঃস্থ মানুষগুলো খুবই কষ্ট করছে। প্রতি বছরেই আমরা এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সমাজের বিত্তবান যারা তারা যদি সকলেই এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজের এসব মানুষের দুঃখ কিছুটা হলেও লাঘব হয়। সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে আমি সরকারের পাশাপাশি নিজ তহবিল থেকে কম্বল বিতরণ করছি। একটি মানুষও যেন এই শীতে কষ্ট না পায় সে জন্য এই কম্বল বিতরণ করা হচ্ছে।

এ সময় বক্তব্য দেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহেদুজ্জামান সরকার ওয়াদুদ, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক আরাফাত আল-আমিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুর নবী খান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন