প্রকাশের সময়: রবিবার, ২০ নভেম্বর, ২০২২ । ২:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মাসুদুর রহমান নান্টু সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী

অনলাইন ডেস্ক

সজিব খান : চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলনে বর্তমান কমিটির সহ-সভাপতি, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু সভাপতি প্রার্থী হচ্ছেন বলে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

দলের প্রয়োজনে তৃনমূলের নেতাকর্মীদের দাবি ও মতামতের ভিত্তিতে তিনি সভাপতি হতে চাচ্ছেন। ৬ ডিসেম্বর ত্রী বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণ ও সুন্দর ভাবে শেষ করার জন্য তারা প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

মাসুদুর রহমান নান্টু আওয়ামী লীগের দুঃসময়ের সাহসী নেতা হিসেবে যোগ্য প্রার্থী হিসেবে এবার সভাপতি হওয়ার দাবিদার বলে তৃনমূলের নেতাকর্মীরা জানিয়েছেন। তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতি করে বঙ্গবন্ধুর আর্দশে বুকে লালন করে আওয়ামী লীগের রাজনীতির সাথে রয়েছেন, কারা বরন করেছেন। সদর উপজেলা, বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের বিভক্তি থাকলে ও তিনি বিভক্তির উর্দ্বে থেকে বঙ্গবন্ধুর আর্দশকে বুকে লালন করে আওয়ামী লীগের সকল কর্মকান্ড চালিয়েছন।

মাসুদুর রহমান নান্টু দলের সকল কর্মকান্ডে নেতাকর্মীদের পাশে ছিলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। তিনি বিগত দিনে জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন, সঠিক ভাবে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করে বিজয়ী হওয়া পর্যন্ত মাঠ পর্যায়ে ছিলেন।

নেতাকর্মীদের সব সময় খোঁজ খবর নিয়েছেন। দলের সকল বিষয়ে আলোচনা করেছেন। দলের প্রয়োজনে তিনি কখনোই পিছু না হতে সামনে এগিয়েছেন।

মাসুদর রহমান নান্টুর প্রতি তৃনমূলের কর্মীদের অনেক আস্থা রয়েছে, দলের শৃঙ্খলা নিয়ন্ত্রণে তিনি সব সময় কঠোর ছিলেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সব সময় এক্য রেখেছেন।

মাসুদুর রহমান নান্টু বলেন, আমি দলের প্রয়োজনে সভাপতি প্রার্থী আছি, বিগত দিনের দলের প্রয়োজনে আমি কাজ করেছি, আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। তৃনমূলের নেতাকর্মীদের প্রত্যাশা নেতৃবৃন্দ পূরণ করবে। আমার রাজনীতির জীবনে যা করেছি, দলের জন্যই করেছি, দলের বাহিরে গিয়ে কখনোই আমি কোন সিদ্বান্ত নেইনি, যাইনি। আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সব সময় আছি, থাকবো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন