প্রকাশের সময়: সোমবার, ২১ নভেম্বর, ২০২২ । ৩:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ড্রেজার জব্দ ও বেকারীকে জরিমানা

অনলাইন ডেস্ক
রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল কোর্টে ১ বেকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) টামটা উত্তর ইউনিয়নে অবৈধ ড্রেজার মেশিন এবং ইছাপুরা বাজারস্থ জনতা বেকারীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।
টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামের উত্তর মাঠের এলাকায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের অভিযান বুঝতে পেরে ড্রেজারের মালিক তৎক্ষনাৎ ঘটনাস্থল থেকে পালিয়ে  যায়। তাৎক্ষণিক ড্রেজারের পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে তা জব্দ করা হয়।
অপরদিকে, ইছাপুরা বাজারে জনতা বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় বেকারি মালিককে ১৫,০০০/- (পনের হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন।
উক্ত মোবাইল কোর্ট সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন